সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম মাহমুদুল (৩০)। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামের আবদুল গণির ছেলে।
এলাকাবাসী ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ ফসলের মাঠে কয়েকজনের সঙ্গে কাজ করতে যান কৃষক মাহমুদুল। দুপুরে বৃষ্টি হলে অন্যরা ফিরে গেলেও মাহমুদুল মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় মাহমুদুলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল ইহসান তৌহিদ বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।