সিরাজগঞ্জে বাস-ট্রাক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ও ট্রাক ধর্মঘট চলছে। গতকাল শনিবার রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন ওই ধর্মঘট ডেকেছে।
গতকাল সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়। এ সময় ১০টি সিএনজি ও দুটি বাস ভাঙচুর করা হয়। এর জের ধরে ধর্মঘট ডাকা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, অন্যায়ভাবে মোটর শ্রমিকদের ওপর অটোরিকশার শ্রমিকদের হামলা, বাস ভাঙচুর এবং পুলিশের গুলিতে শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে বাস শ্রমিক ও ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার সব রুটে ধর্মঘট ডাকা হয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, দুই পক্ষকে আলোচনায় বসার জন্য বলা হলেও কোনো পক্ষই বসতে রাজি হয়নি। তাদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।