সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শনিবার বিকেল পৌনে চারটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহা সংযোগসড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ঢাকা থেকে পাবনাগামী নাইটস্টার পরিবহন এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
নিহত দুজন বাস ও ও ট্রাকের চালক। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।