সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই বাসের যাত্রী। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুন্নাপাড়া গ্রামের জ্যোৎস্না খাতুন (২৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী নিহত হন। তাদের সঙ্গে থাকা স্বজনেরা লাশ নিয়ে গেছে। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।