সিরাজগঞ্জে বাস পোড়ানো মামলায় ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বাস পোড়ানোর ঘটনায় করা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে সাংবাদিক ও বিএনপি নেতা-কর্মীসহ মোট ১১৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুর রহমান গত বুধবার সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের উল্লেখযোগ্যরা হলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান, সহসভাপতি আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি কামাল উদ্দীন প্রমুখ।