সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসানের সঙ্গে জেলা যুবদলের সভাপতি আবু সাইদের বিরোধ চলে আসছিল। গতকাল হরতাল চলাকালে শহরের কালীবাড়ি ও ইবিরোড এলাকায় পিকেটিং করার সময় ওই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির কর্মী মো. আকাশের অবস্থা গুরুতর বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।