সিরাজগঞ্জে বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশক দেওয়া জমির ধান খেয়ে ছাগল মারা যাওয়ার ঘটনায় এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে মিছিল এবং দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।বুধবার কুসুম্বী গ্রামের ব্যবসায়ী শাহিনের জমির ধান খেয়ে ওই গ্রামের জামেলা বেওয়া নামের এক নারীর একটি ছাগল মারা যায়। তাঁদের অভিযোগ, জমিতে কীটনাশক দেওয়া ছিল। তাড়াশ থানায় শাহিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শাহিনকে তাঁর দোকান থেকে আটক করে থানায় নিয়ে যান উপপরিদর্শক নুরুল ইসলাম।