সিরাজগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন
জনস্বার্থে সুষ্ঠু বিচারব্যবস্থা পরিচালনার জন্য দ্রুত মামলা নিষ্পত্তি এবং আদালতে বিদ্যমান সমস্যা দূর করার জন্য বিচার বিভাগীয় সম্মেলন গত কাল শনিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যোয়াদ্দার আমিরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার, অতিরিক্ত জেলা জজ-১ ফখরুদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী, জ্যেষ্ঠ সহকারী জজ, সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জিপি, পিপি, বিশেষ পিপি, সিভিল সার্জন, সরকারি কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাংবাদিক এবং বিভিন্ন ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা।জেলা জজ বিপ্লব গোস্বামী দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিদ্যমান নানা সমস্যার ওপর আলোচনা ও এসব সমস্যা দূর করার ওপর আলোচন করেন।