সিরাজগঞ্জে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে তিন প্লাটুন বিজিবি সিরাজগঞ্জে টহল শুরু করে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ‘খালেদা জিয়ার মামলায় রায়কে কেন্দ্র করে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, মূলত এই আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিজিবি মোতায়েনের জন্য চাহিদা দেওয়া হয়েছিল। আমাদের চাহিদা বিবেচনা করে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে আশা করি, তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।