সিরাজগঞ্জে বিদ্যুৎথাকে না ১৮ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকারখানায় কমে গেছে উত্পাদন। কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎসরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত-দিন মিলিয়ে গড়ে মাত্র ছয় ঘণ্টা বিদ্যুৎপাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎসরবরাহ পরিস্থিতি সবচেয়ে খারাপ।এর মধ্যে পল্লী বিদ্যুৎসমিতির আওতাধীন শাহজাদপুর উপজেলার তালগাছী ফিডার লাইনসহ কাজীপুর, রায়গঞ্জ, তাড়াশ উপজেলার অভ্যন্তরীণ ফিডার লাইনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎসরবরাহ বন্ধ থাকছে।বিদ্যুৎউন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎসমিতি সূত্রে জানা যায়, রাত ১১টা থেকে ছয়টা পর্যন্ত সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎসরবরাহ করার সরকারি নির্দেশ থাকলেও তা পালন করা যাচ্ছে না।তালগাছী গ্রামের আবদুল মান্নান বলেন, ‘বিদ্যুৎআসলে যায় না, মাঝেমধ্যে আসে। কখন থাকে বলা কঠিন। বিদ্যুতের জন্য সব কাজ ফেলে চাতক পাখির মতো তাকিয়ে থাকি। ১০ মিনিট বিদ্যুৎথাকলে দীর্ঘ সময় থাকে না। প্রচণ্ড গরমে বিদ্যুতের অভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’ একই গ্রামের বরফকল মালিক দুলাল হোসেন বলেন, ‘২৫ বছর ধরে এই ব্যবসায় আছি। এই বছরের মতো বিদ্যুতের নাজুক অবস্থা কখনো দেখিনি। বিদ্যুতের অভাবে উত্পাদন প্রায় শূন্যতে নেমে এসেছে।’পল্লী বিদ্যুৎসমিতি সিরাজগঞ্জের মহাব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ জানান, জেলা শহর ছাড়া গোটা জেলায় বিদ্যুতের চাহিদা ১০৬ মেগাওয়াট। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে ২৫ মেগাওয়াট। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।পিডিবি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকান্ত রায় জানান, বিদ্যুৎউত্পাদনে যে জ্বালানি লাগে তার সরবরাহ অপ্রতুল থাকায় বিদ্যুৎউত্পাদনই অনেকাংশে কমে গেছে। চলতি বছর যে বিদ্যুৎজাতীয় গ্রিড থেকে পাওয়া গেছে তা বিগত সময়ের চেয়ে অনেক কম। অথচ চাহিদা বেড়েই চলছে, যে কারণে পল্লী বিদ্যুৎসমিতিকেও চাহিদা মোতাবেক বিদ্যুৎসরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। অপরদিকে সিরাজগঞ্জ শহরে চাহিদা ২০ মেগাওয়াট থাকলেও সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ছয় মেগাওয়াট। এ কারণে শহরে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে একটু সময় লাগবে।