সিরাজগঞ্জে বিশ্ব বাংলা সাহিত্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে শহীদ মনসুর আলী অডিটরিয়ামে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী বিশ্ব বাংলা সাহিত্য উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আবুবকর সিদ্দিক।সিরাজগঞ্জ কবিতা ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ক্লাবের আহ্বায়ক মো. রিক্তার হোসেনের সভাপতিত্বে প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক রফিক কায়সার। আলোচনায় অংশ নেন কবি মহসীন আলী, সালেম সুলেরী, আবদুর রফিক ও শিশু-সাহিত্যিক রফিকুল হক দাদা ভাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজনের প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার।আলোচকেরা যুদ্ধাপরাধীদের বিচার এবং অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঢাকার শাহবাগে আয়োজিত তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আলোচনা শুরুর আগে সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার ‘মুক্তির সোপান’-এ জাতীয় ও উৎসবের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।উৎসবে বাংলাদেশ ছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা থেকে পাঁচ শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নিচ্ছেন। আজ শনিবার রাত পর্যন্ত এ উৎসব চলবে।