সিরাজগঞ্জে বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ৪২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মেধাবী ছাত্রী আলেয়া বেগম প্রমুখ। পরে ৪২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।