সিরাজগঞ্জে ব্যবসায়ীকে জবাইয়ের ঘটনায় আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামের ব্যবসায়ী মনোয়ার হোসেনকে জবাই করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত মনোয়ারের স্ত্রী রুমী বেগম সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। এ মামলায় জিয়া, শাহ জামালসহ সাতজনকে আসামি করা হয়েছে।বাদীর আইনজীবী আবদুল্লাহ আল ফারুক বলেন, আদালত হত্যা মামলা আমলে নিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।নিহত মনোয়ার হোসেনের ছোট ভাই শামীম রেজা বলেন, আসামিরা মামলা না করার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম জানান, পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সামনেই নিহতের স্ত্রী থানায় অভিযোগ দাখিল করেন এবং এর ভিত্তিতেই মামলা নথিভুক্ত করা হয়েছে। তার পরও আদালতে মামলা করা হলে তাতে কোনো অসুবিধা নেই—দুটি মামলা এক করে অভিযোগপত্র দেওয়া হবে।গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী মনোয়ারকে উপজেলার সমেশপুর এলাকায় দুর্বৃত্তরা জবাই করে। বুধবার সকালে পুলিশ ওই এলাকার হুড়া সাগর ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।