সিরাজগঞ্জে ভ্যান ও ট্রাকের সংঘর্ষ দুই চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় গতকাল সোমবার একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।নিহত চালকেরা হলেন যশোরের বেনাপোলের বাদল (৩৫) ও নওগাঁর আফজাল হোসেন (৪০)।বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান কড্ডায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডালবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক বাদল নিহত হন। আহত হন তিনজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচালক আফজালের মৃত্যু হয়। আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।