সিরাজগঞ্জে মদপানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে চোলাই মদ পান করে দুই ব্যক্তি মারা গেছেন এবং তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, গত শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে পাঁচ ব্যক্তি স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করার কিছু সময় পরই অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই খোকন আলী (৫৫) মারা যান। গতকাল সকালে অপর চারজনকে হাসপাতালে নেওয়ার পথে নবাব আলীর (৫২) মৃত্যু হয়। গুরুতর অসুস্থ আবু হালিম, মঞ্জু মাস্টার ও আনোয়ার হোসেনকে শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন গতকাল জানান, বিষয়টি জানার পর তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।