সিরাজগঞ্জে মাদক ক্রেতা-বিক্রেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌরসভায় মাদকের ক্রেতা ও বিক্রেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ পুরস্কার ঘোষণা দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস, জানুয়ারি উপলক্ষে গতকাল বুধবার মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের মাহমুদপুর মহল্লায় সমাবেশের আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ এ পুরস্কারের ঘোষণা দেন।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরতিজা আহ্সান, প্যানেল মেয়র হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর শিপু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।