সিরাজগঞ্জে মানববন্ধনে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়েজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌরবাসীর ব্যানারে পৌর কাউন্সিলর ও শতাধিক নারী পৌরসভার সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা পৌরসভার ভেতরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, অবৈধভাবে মানববন্ধনের চেষ্টা করায় তাঁদের বাধা দেওয়া হয়।এদিকে মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির ডাকা আজ রোববারের অর্ধদিবস হরতালের সমর্থনে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শহরের গোশালা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।