সিরাজগঞ্জে মান্না দে স্মরণে সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত মান্ন দে স্মরণে সিরাজগঞ্জে এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার রাতে সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে মান্না দের গাওয়া এবং সুর করা গানগুলো পরিবেশন করেন সিরাজগঞ্জ উদীচীর শিল্পীরা। সিরাজগঞ্জের প্রবীণ ও নবীন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংগীত পরিবেশন করেন ওস্তাদ আমিনুল ইসলাম, মলয় চাকী, সুমি শারমিন, ছানোয়ার হোসেন, আসিফ ইমরান, ফজল-এ-খোদা। সন্ধ্যা সাতটা থেকে টানা দুই ঘণ্টা এ সংগীতানুষ্ঠান চলে।