সিরাজগঞ্জে যমুনার ব্যাপক ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানি কমতে থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর শিমলা ও বাহুকা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল তীব্র ভাঙনের কথা স্বীকার করে বলেন, ‘প্রতিদিন পানি কমার সঙ্গে তাল মিলিয়ে ভাঙন অব্যাহত রয়েছে। কিন্তু বরাদ্দ না থাকায় আমরা কোনো কাজ শুরু করতে পারছি না। বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে যেকোনো মুহূর্তে জনগণের রোষানলে পড়তে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার বরাদ্দ চাওয়া হলেও কোনো বরাদ্দ আসেনি।’