সিরাজগঞ্জে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের জানপুর মহল্লার বটতলা চায়ের দোকানে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি লাইনপাড়া মহল্লায়। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, বুধবার সন্ধ্যায় ওই এলাকার মালেকের দোকানে জাহাঙ্গীর চা খেতে যান। মালেকের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে চায়ের দোকানদার মালেক ও তাঁর ভাই বালাক মিলে জাহাঙ্গীরকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।