সিরাজগঞ্জে রেলস্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনের ২০০ মিটার পূর্ব দিকের রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে রেল সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি যাওয়ার সময় আজ ভোররাতে সলপ রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে তিনি নিহত হতে পারেন।