সিরাজগঞ্জে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বাজার স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল রোববার সকাল আটটার দিকে বাবু (২৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাতরাইল ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের রসুলউদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবার হোসেন জানান, বাবু দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় বসবাস করতেন। গতকাল সকালে বাজার স্টেশন প্ল্যাটফর্মের ওপর তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি মাদকসেবী ছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তাঁর মৃত্যু হয়েছে।