সিরাজগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার চকচৌবিলা গ্রামে সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আনিসুর রহমান (৩৫)। তিনি উপজেলার চকচৌবিলা গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার দিনই মামলা হওয়ার পর ছয়জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।