সিরাজগঞ্জে সংঘর্ষ ভাঙচুর, লুটপাট আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তরফ ভায়রা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২টি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়নের ওই গ্রামের আফজাল হোসেন ও আবদুল মজিদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে খাসজমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে আফজাল হোসেনের সমর্থক কলেজছাত্র নবীরুল ইসলাম (২২) খেলার মাঠে যাওয়ার সময় প্রতিপক্ষ আবদুল মজিদের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে নবীরুলের সমর্থক ও আত্মীয়রা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। এ সময় ওই গ্রামের জহুরুল, নান্নু, মজনু, সবুজ, বেল্লাল, জয়ান, আফছারের বাড়িসহ ১২টি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আফজাল হোসেনের লোকজন আবদুল মজিদ পক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সংঘর্ষে গুরুতর আহত নবীরুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।