সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়ায় গতকাল শনিবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি পুকুরের দখল নিয়ে উপজেলার কালিয়া হরিপুর গ্রামের শমসের মণ্ডলের ছেলে হবিবর, জাহাঙ্গীর, সোহেলদের সঙ্গে একই গ্রামের মোহামঞ্চদ আলীর ছেলে আবদুস সামাদের দ্বন্দ্ব চলছিল। গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরের লোকজন পুকুরে মাছ ধরতে গেলে সামাদের লোকজন তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।