সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ৫৫ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি ও বাহিরগোলায় পৃথক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ২০টি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়। পুলিশ এ ঘটনায় নয়জনকে আটক করেছে।থানা পুলিশ ও মহল্লাবাসী জানান, গত শনিবার রাত আটটায় শহরের রেলওয়ে কলোনির মিরপুর মহল্লার তরুণেরা বেলতলা এলাকার মাঠে কনসার্টের আয়োজন করে। মধ্যপাড়ার তরুণেরা সেখানে গেলে বেলতলার উজ্জ্বল, তারা, হামিদুল, কুটুমসহ কয়েকজনের সঙ্গে তাদের বচসা হয়। একপর্যায়ে বেলতলার তরুণেরা অ্যান্ট্রিকাটার দিয়ে মধ্যপাড়ার আলী ড্রাইভারের ছেলে ছোট বাবু ও তোতা মিয়ার ছেলে রজব আলীর গলায় আঘাত করে। ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই মধ্যপাড়ার তরুণেরা বেলতলা এলাকার কয়েকটি ঘর ভাঙচুর করে। এ ঘটনার জেরে গতকাল বেলতলার লোকজন মধ্যপাড়া মহল্লার ২০টি ঘর ভাঙচুর করে। এ সময় সংঘর্ষ শুরু হলে ৩০ জন আহত হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়।শহরের বাহিরগোলার দুই মহল্লার লোকজনের মধ্যে গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়।