সিরাজগঞ্জে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার রেইনকোট বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার মোট ৭২ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক (সার্কুলেশন) মো. আমিরুল ইসলাম, সার্কুলেশন নির্বাহী মো. ইউসুফ, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. আকতার হোসেন সরকার, সিরাজগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ, সভাপতি রামচন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ। রেইনকোট পেয়ে সংবাদপত্র বিক্রয়কর্মী রাসেল বলেন, ‘একটি রেইনকোট কেনার আশা ছিল বহু দিনের। কিন্তু তা ভাগ্যে জোটেনি।...প্রথম আলোকে ধন্যবাদ জানাই।’ আরেক সংবাদপত্র বিক্রয়কর্মী যুগোল বলেন, ‘ভিজে ভিজে পত্রিকা বিক্রি করে অসুস্থ হয়ে পড়েছি।...এখন আর ভিজতে হবে না। পত্রিকাও বেশি করে বিক্রি করতে পারব। সময়মতো পাঠকের কাছে পৌঁছে দিতে পারব।’