সিরাজগঞ্জে সংস্কারের পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল ও ঢাকা-পাবনা-বগুড়া মহাসড়কের গর্ত ও ধসে যাওয়া স্থানে মেরামতের কাজ চলছে। সড়কগুলো দিয়ে যানবাহন চলাচলে কিছুটা স্বস্তি এসেছে। অন্যদিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই এলাকার গর্তগুলো ভরাট করায় গোলচত্বর এলাকা দিয়ে এখন স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।গতকাল শুক্রবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুল্লাহ হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়া সড়কগুলো পরিদর্শন করেছেন।১৯ দিন ধরে এ দুটি সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকায় এ ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। বনপাড়া-হাটিকুমরুল সড়কের নয় কিলোমিটার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঢাকা-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের ওপরিভাগের বিটুমিনের স্তর উঠে যায়, গর্তের সৃষ্টি হয়।