সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার সালতা বাজার গ্রামের রমজান আলীর ছেলে ট্রাকচালক আবদুর রশিদ (৫০) ও পাবনার বেড়া উপজেলার শাহীন মিয়া (২৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ আলী জানান, উল্লাপাড়া উপজেলার নাইমুড়ি গ্রামের পাশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওপর আবদুর রশিদ বিকল হওয়া ট্রাক মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, একই সময়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সদর উপজেলার মফিজ মোড়ে ওভারটেক করার সময় পেছন থেকে গাইবান্ধাগামী আলহামরা নামের বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে পিষ্ট হয়ে বাসের সহকারী শাহীন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাসের ১৪ জন যাত্রী আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।