সিরাজগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থীকে সতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন মেয়র প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম সতর্ক করে তাঁকে নোটিশ দেন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের ছয়টি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন। সদর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। সে সময় কার্যালয়ের মধ্যে তাঁর সমর্থকেরা স্লোগান দেন।
বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা তাঁকে সতর্ক করে নোটিশ দেন।