সিরাজগঞ্জে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের দায়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফরহাদ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হাসান এ দণ্ড দেন।
শাহজাদপুর উপজেলার খুকনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের এজেন্টকে বের করে দেওয়ার ঘটনায় তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে তিনটি ব্যালট বাক্স ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আটটি গুলি চালায়।
কাজীপুর উপজেলার খাসসুরিবের উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে।