সিরাজগঞ্জে সোমার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে চিকিৎ সকের অবহেলায় শনিবার গৃহবধূ সোমা সাহার মৃত্যুর প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।গতকাল সকালে কোর্ট চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, রুহুল আমিন, এপিপি শামিমা ইয়াসমিন, ইন্দ্রজিৎ সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার, হারুন অর রশিদ খান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, নূর এ আলম, মাসুদ পারভেজ প্রমুখ।এ ছাড়া ছুটির দিনে (শনিবার) বিশেষ আদালত বসিয়ে অভিযুক্ত চিকিৎ সক শামিমা আজিজকে জামিন দেওয়ার তীব্র নিন্দা জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।