সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী হায়দার আলীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই রায় দেন।


আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে রায়গঞ্জ উপজেলার পূর্ণা গ্রামের হায়দার আলীর সঙ্গে তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের আসমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হায়দার আলী যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। ২০১০ সলের ২৯ মার্চ রাতে ঝগড়ার একপর্যায়ে হায়দার আলী তাঁর স্ত্রী আসমাকে হত্যা করেন।


এর পরের দিন ৩০ মার্চ আসমার বাবা আবুল কাশেম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ৩১ মার্চ থানা পুলিশ হায়দার আলীকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০১০ সলের ৩১ আগস্ট পুলিশ অভিযোগপত্র দাখিল করে।