সিরাজগঞ্জে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত স্থায়ী বাঁধা নির্মাণসহ সাত দফা দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে নদীভাঙনকবলিত এলাকাবাসী। শহরের মালসাপাড়া মোড়ে এ মানববন্ধন হয়। এলাকাবাসীর অন্য দাবির মধ্যে রয়েছে—যমুনা নদী খননে ক্ষতিগ্রস্ত ফসলি জমির ক্ষতিপূরণ, নদীভাঙনের শিকার এলাকাবাসীর পুনর্বাসন। মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু বকর ভূঁইয়া, নবকুমার কর্মকার, মো. হানিফ উদ্দিন, নজরুল ইসলাম, নাজমুল হাসান, মসলেম উদ্দিন প্রমুখ।মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেয়।