সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের নলকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার নলকা নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস রবিউল ইসলাম (১৪) নামের একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে এলাকাবাসী তাৎক্ষণিক মহাসড়ক অবরোধ করেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।নিহত রবিউল কামারখন্দের মুগবেলাই গ্রামের নূর মোহামঞ্চদ আকন্দের ছেলে।