সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল সোমবার অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। কাজিপুরে গত রোববার সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হন।শাহজাদপুরে নিহত স্কুলছাত্রের নাম জুয়েল রানা (১৫)। সে উপজেলার জামিরতা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও জর জামিরতা গ্রামের সামছুল হকের ছেলে। কাজিপুরে নিহত গৃহবধূর নাম সপুরা খাতুন (৩০)। তিনি একই উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী।