সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা তিনটার দিকে ওই সড়কের বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণ ঢালে সিরাজগঞ্জ থেকে বেড়াগামী স্বর্ণাসেতু পরিবহনের একটি বাসের সঙ্গে নগরবাড়ী থেকে বগুড়াগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২১ জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজন মারা যায়। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল জলিল জানান, বেড়াগামী বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।