সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচিলার কাছে গত শনিবার দিবাগত রাতে চলন্ত বাস থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। একই দিন সকালে জেলার সলঙ্গায় একটি নছিমন খাদে পড়ে জহুরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।বাস থেকে পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট শক্তি দাস হালদার জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কোনো কোচের ওপর থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি একজন শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। লাশ হাটিকুমরুল থানায় রাখা হয়েছে।নিহত জহুরুলের বাড়ি সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইশ্বর গ্রামে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ২০ জন শ্রমিক নিয়ে একটি নছিমন সলঙ্গা থেকে অনুখা যাচ্ছিল। নছিমনটি তাড়াশ-সলঙ্গা সড়কের চৈত্রহাটিতে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে খাদে উল্টে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে।