সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটিতে গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—বেলকুচি উপজেলার রয়না গ্রামের আজিম উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী জেল হক (৩৫) ও শাহজাদপুর উপজেলার রাজারহাট গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে বিষ্ণুপদ মণ্ডল (৪০)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদ আহমদ জানান, গতকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আমবোঝাই ট্রাক সিরাজগঞ্জে আসছিল। পথে মহিষলুটিতে পৌঁছালে এর সামনের একটি চাকা ফেটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুজন আরোহী নিহত হয়।