সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এবং তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সয়দাবাদ গ্রামের ফকির চান (৪৫) ও জামালপুরের মোতালেব হোসেন (৪০) এবং অজ্ঞাতনামা (২৮) এক ব্যক্তি।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গতকাল ভোরে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী একটি অটোরিকশা সয়দাবাদ এলাকায় বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ফকির চান মারা যান। গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী মোতালেব হোসেন এবং অজ্ঞাতনামা এক পথচারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোতালেব মারা যান।তাড়াশ থানার ওসি মো. আতাউর রহমান জানান, হাটিকুমরুল-তাড়াশ-নাটোর মহাসড়কের খালকুলা এলাকা থেকে গতকাল সকালে মধ্যবয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে তিনি মারা গেছেন।