সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কাছে একটি বাস খাদে পড়ে এক​ শিশুসহ পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু ইউসুফ প্রথম আলোকে জানান, অনীক পরিবহনের বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। বানিয়াগাছি এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন নীরব (৬), শিরিনা আকতার (২৬), শাহানা বেগম (৩০) ও অর্জনা (২২)। একজনের পরিচয় জানা যায়নি। এদের সবার বাড়ি গাইবান্ধায়। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।