সিরাজগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার এক ব্যবসায়ীকে হত্যার মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সাইফুল ইসলাম হিটলার, আবদুল হাই, মোকিম, সুলতান আহমেদ, জামিল হোসেন ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈট্ট গ্রামের মজনু মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ব্যবসায়ী আবদুস সালামের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৭ সালের ২২ অক্টোবর রাতে সালাম শিয়ালকোল বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর জোড়া সেতুর কাছে আসামিরা তাঁকে কুপিয়ে হত্যা করে।