সিরাজগঞ্জে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম (২৮), আবদুস সালাম (২৬), জুয়েল আহমদ (৩০) ও আব্দুল জব্বার (২২)। তাঁদের সবার বাড়ি উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দণ্ডাদেশ পাওয়া আবদুস সালামের সঙ্গে উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের হাসমত আলীর বিরোধ ছিল। এর জের ধরে সালাম ২০০৯ সালের ১০ ডিসেম্বর হাসমতকে বাড়ি থেকে ডেকে নেন। পরে এলাকাবাসী জমি সেচ দেওয়ার একটি নালা থেকে গলাকাটা অবস্থায় হাসমত আলীকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।