সিরাজগঞ্জে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রওশন আরা হত্যা মামলার রায়ে স্বামী আবুল কাশেম ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেক এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল কাশেম ফকিরের (৪৫) বাড়ি চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৮ সালে আবুল কাশেম ফকির তাঁর স্ত্রী রওশন আরাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রওশন আরার বাবা নূর হোসেন আবুল কাশেম ফকিরসহ তাঁর পরিবারের চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।