সিরাজগঞ্জে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবদুল লতিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক উম্মে কুলসুম এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১ এপ্রিল যৌতুকের দাবিতে কাজিপুর উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মাঞ্জাব আলীর ছেলে আবদুল লতিফ তাঁর স্ত্রী শিউলী খাতুনকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় কাজীপুর থানার উপপরিদর্শক শিবিরুল ইসলাম বাদী হয়ে আবদুল লতিফকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।