সিরাজগঞ্জে হেফাজত-আ.লীগ সংঘর্ষ অগ্নিসংযোগ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে গতকাল শনিবার ভোরে মাহমুদপুরের মহল্লায় সংঘর্ষ হয়। এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ১০ জন।এ ঘটনায় শাকিল আহমেদ ও সাগর আহমেদ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম আবদুল হাই জুমার নামাজের আগে খুতবা পড়ার সময় হেফাজতের মিছিলে যাওয়ার জন্য আহ্বান জানালে আওয়ামীপন্থী মুসল্লিরা প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল ভোর চারটার আবার সংঘর্ষ হয়।