সিরাজগঞ্জে ১৩০ জনকে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ১৩০ জন দুস্থ ও শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যরা এসব কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে গয়লা গ্রামের সখিতন বেওয়া জানান, ‘মনে করছিলাম এই শীতে ভাগ্যে একটা কম্বলও পামু না। আল্লাহ মিলাইছে। শীতে নাতিনরে নিয়া কত কষ্টে আছি। কেউ দেখল না। আপনারা একটা কম্বল দিলেন, আল্লাহ আপনাগো বাঁচাইয়া রাহুক।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল জব্বার, সাংবাদিক হেলাল আহমেদ, আইয়ুব আলী, সুকান্ত সেন, বন্ধুসভার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদস্যদের মধ্যে হাসিব শেখ, আবুল কাশেম, মহরম হোসেন, মনিরা খাতুন, তানভীর আহমেদ, রিপন মিয়া, ‘প্রথম আলো’র সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে ছয়টি গ্রামের ১৩০ জনকে কম্বল দেওয়া হয়।