সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালত। গতকাল মঙ্গলবার এ আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। রায়ে কারাদণ্ড পাওয়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামীম খান (২৮), একই গ্রামের হেলাল মণ্ডল (৪৯) ও আবদুল হান্নান (২৯)। এঁদের মধ্যে শামীম খান পলাতক রয়েছেন। বাকি দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

জানা যায়, ২০১০ সালের ২০ মার্চ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৫০টি মাদকজাতীয় ইনজেকশন, ১৭০ বোতল ফেনসিডিল, ২৫ লিটার তরল ফেনসিডিলসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়।