সিরাজগঞ্জে ৩৮ বস্তা বোরো বীজ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে বিএডিসির বোরো ধানের বীজ কালোবাজারে বিক্রির সময় গত বৃহস্পতিবার ডিলারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ৩৮ বস্তা বীজ ও মেয়াদোত্তীর্ণ এক বস্তা কীটনাশক জব্দ করা হয়।সিরাজগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পিপুলবাড়িয়ার দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় বিএডিসির বীজ বেশি দামে বিক্রির অভিযোগে পিপুলবাড়িয়া বাজারের রনি এন্টারপ্রাইজ ও রাসেল এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানকালে মঈনুল হক (৩৮) ও তাজুল ইসলাম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, বিএডিসির অনুমোদিত ডিলার সিরাজগঞ্জ শহরের মেসার্স ঢাকা বীজ ভান্ডারের মালিক মামুনুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৮ বস্তা বোরো ধানের বীজ ও মেয়াদোত্তীর্ণ এক বস্তা কীটনাশক উদ্ধার করা হয়।