সিরাজগঞ্জের উন্নয়নে ১০ দফা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দফা দাবিতে গতকাল সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ l ছবি: প্রথম আলো
১০ দফা দাবিতে গতকাল সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ l ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গতকাল শুক্রবার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় মানববন্ধন হয়েছে। এতে সিরাজগঞ্জ শহর ও শহর-সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে শহরের ইয়াং স্টার ক্লাব ও যমুনা সততা সংঘের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর থেকে বিভিন্ন এলাকার লোকজন শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় জড়ো হন। বিকেল চারটার দিকে তাঁরা মানববন্ধন কর্মসূচি শুরু করেন। হাতে হাত ধরে লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, যার দৈর্ঘ্য চার কিলোমিটারেরও বেশি ছাড়িয়ে যায়। এ সময় শহর রক্ষা বাঁধ এলাকায় নৌবন্দর স্থাপন, পর্যটন মোটেল নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেললাইন স্থাপনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা হয়। বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আবু বকর ভূঁইয়া, আসাদ উদ্দিন পবলু, নবকুমার কর্মকার ও জহুরুল ইসলাম মণ্ডল, কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।